ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

দশমিনায় ২০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৬:১৬ পিএম

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনা উপজেলায় রিপন সিকদার (৩৮)নামে ২০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার পুলিশ।  শনিবার রাত ১১.৫০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়ন তালুকদার বাড়ির সামনের সড়ক থেকে গ্রেফতার পুলিশ। গ্রেপ্তারকৃত রিপন সিকদার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সরদার বাড়ির মৃত আবুল হোসেন সরদার ছেলে। তিনি পেশায় একজন মাদক কারবারি।

থানা সূত্রে যানা যায়, শনিবার রাতে গোপান সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক মনির হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির সামনে সড়ক থেকে ইয়াবা বিক্রির সময় রিপন সরদারের কাছে ২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শনিবার রাতে ২০ পিচ ইয়াবাসহ রিপন সরদারকে গ্রেফতার করা হয়েছে। তার নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর