শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে সাবেক কাউন্সিলর হারেক উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার চকভোলাখাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে শিবগঞ্জ পৌর এলাকার চকভোলাখাঁ গ্রামের লজিব উদ্দীনের ছেলে ও শিবগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
পুলিশ জানায়, হারেকের বিরুদ্ধে জুলাই-আগষ্ট আন্দোলনে ছাত্রজনতার মিছিলে হামলার মামলায় গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, হারেককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আকাশজমিন/আরআর