নেত্রকোনা প্রতিনিধি
ষাটের
দশকের অন্যতম নারী কবি, কথাসাহিত্যিক ও সমাজসেবিকা নাসিমা সুলতানা শফি (৭২) শনিবার
দিবাগত রাত সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---রাজিউন)।
তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে যান। রবিবার গুলশানের আজাদ মসজিদ এবং শ্রীনগরের ছনবাড়ি
এলাকার আল মদিনা মসজিদে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিশিষ্ট
চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ শফি বিক্রমপুরীর স্ত্রী নাসিমা সুলতানা শফি ১৩৬০ বঙ্গাব্দে
নেত্রকোনার আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে ‘উত্তারাকাশ’
ও ‘বেগম’ পত্রিকায় তাঁর লেখালেখির শুরু। ছাত্রজীবনে তিনি কিছুকাল
সাংবাদিকতাও করেন। তিনিই নেত্রকোনার প্রথম নারী সাংবাদিক। পরবর্তীতে একজন শিশুসাহিত্যিক
হিসেবে, বিশেষ করে ছড়াকার হিসেবে হিসেবে ব্যাপক পরিচিতি পান। কবিতা, কথাসাহিত্য ও শিশুসাহিত্যের
ওপর অন্তত ২০টি গ্রন্থ রচনা করেছেন। এছাড়া প্রতিষ্ঠা করেছেন ঘাগড়া উচ্চ বিদ্যালয়, নাসিমা
শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চ বিদ্যালয়, ফাতেমা-আমীর আলী
দারুল উলুম মাদ্রাসা, আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আলমদিনা মসজিদসহ
বেশকিছু শিক্ষা ও ধর্মভিত্তিক প্রতিষ্ঠান। এর বাইরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডেও
নিয়োজিত ছিলেন তিনি। #
আকাশজমিন/আরআর