ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

সিরাজগঞ্জের তাড়াশে মৃত ব্যক্তির নামে মামলা


  • আপলোড সময় : সোমবার ২১ জুলাই, ২০২৫ সময় : ৮:৪২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় চার মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির নামে মামলা হ‌য়ে‌ছে। আবার মামলার এজাহা‌রে র‌ফিকুল ইসলাম শান্ত কে ৪৯ ও ৮৬ নং আসামী করা হ‌য়ে‌ছে। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রোকন ফারুকী চার মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেলেও মামলা থেকে বাদ পড়েননি।

তাড়াশ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মৃত এই ব্যক্তিকে ৫৫ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে। মৃত রোকন ফারুকী তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হিমনগর গ্রামের বাসিন্দা এবং মৃত আজিজ ফারুকীর ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। 


উল্লেখ‌্য, মামলাটি দায়ের করা হয়েছে গত শনিবার (১৯ জুলাই)। বাদী মোঃ শাহিন বাবু, ১০৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১২০-১৫০ জনকে আসামি করে তাড়াশ থানায় এজাহার দাখিল করেন। অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট খালকুলা এলাকায় দুপুর ১২টার দিকে একটি কর্মসূচিতে অংশ নেওয়ার সময় বাদী হামলার শিকার হন।

মৃত রোকনের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ছাত্রলীগ নেতা রোকন ফারুকী গত ২৪ মার্চ মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ কোর্টে যাওয়ার পথে হরিনচড়া বাজার এলাকায় একটি মাইক্রোবাস ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। যার খবর একাধিক গণমাধ্যমও প্রকাশ হয়েছে। উক্ত মামলার প্রথম স্বাক্ষী মোঃ মোরসালিন বলেন, এই মামলার বিষয়ে আমি অবগত নই৷ আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না৷ এদিকে মামলার বাদী মোঃ শাহীন বাবুকে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি। একারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, মামলার বাদী হয়ত কোনো জায়গা থেকে ভুলে নামটি দিয়ে ফেলেছে। আমাদের তদন্ত কাজ চলমান আছে৷ তদন্তে আমরা মৃত পেলে বাদ দিয়ে দিবো, এই ক্ষেত্রে হয়রানি হওয়ার সুযোগ নেই।

আকাশজমিন/আরআর 

Tags :


এ সম্পর্কিত আরো খবর