ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কিশোরগঞ্জে রেললাইনে কাটাবস্হায় গৃহবধূর মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৭:৪৭ পিএম

কিশোরগঞ্জ ব্যুরোঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইনে কাটাবস্হায় সিমা বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২২জুলাই) সকালে উপজেলার ছয়সূতী টিএনটি এলাকার রেললাইনের ওপর থেকে ওই গৃহবধূর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। সিমা বেগম উপজেলার টিএনটি পাড়া এলাকার বাসিন্দা শাহিন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. সাইদ আহমেদ পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, টিএনডি পাড়ার বাসিন্দা শাহিনের সাথে  প্রায় সাড়ে তিন বছর আগে সিমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার কলহ চলে আসছিল। এক সপ্তাহ বাবার বাড়িতে থেকে গত ২১ জুলাই সোমবার সিমা শ্বশুরবাড়ি ফেরত আসে।

আর মঙ্গলবার সকালে রেললাইনে তার মরদেহ খন্ডিতবস্হায় উদ্ধার হয়। এঘটনাটি হত্যা না আত্মহত্যা এনিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে স্হানীয়দের মনে। ভৈরব রেলওয়ে থানার ওসি মো. সাইদ আহমেদ পিপিএম জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলামে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর