ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দিনাজপুর সদর উপজেলা

খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৭:৫২ পিএম

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর সদর উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। দিনাজপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানার সভাপতিত্বে ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিউর ইসলামের সঞ্চালনায় লটারিতে বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেয়র মুরাদ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিকসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৩৮ জন ডিলারের মধ্যে ৩৪ জন ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। ৩৪ জনের মধ্যে ৪জন লটারির মাধ্যমে ও অন্য ৩০ জন একক প্রার্থী হিসেবে নিয়োগ পেয়েছেন। কাগজপত্র জটিলতায় বাকি ৪ জন ডিলার নিয়োগ হয়নি। আগামী ২/৩ দিনের মধ্যে নিয়োগ চূড়ান্ত করা হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর