ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

বিদ্যালয়ের মাঠে ধানের বীজতলা তৈরি করল প্রধান শিক্ষকের ভাতিজা


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৭:৩২ পিএম

রবিউল হাসান ডব্লিউ, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে ধানের বীজ তলা তৈরির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার ভাতিজার বিরুদ্ধে। ছাড়ো বিদ্যালয়ের জায়গা দখল করার  অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন ৫৫নং দশমিনা খারিজা বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেখা গেছে ধানের বীজতলা তৈরির চিত্র।

সরজমিনে গিয়ে দেখা গেছে, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন মৃধার ভাতিজা মোঃ ফিরোজ মৃধা তিনি বিদ্যালয়ের মাঠজুড়ে বেড়া দিয়ে আমন ধানের বীজতলা তৈরি করছেন।এতে কোমলমতি শিক্ষার্থী এলাকার যুবকদের খেলাধুলা প্রায় এখন বন্ধ।  খেলাধুলা বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে শিশুরা।এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন কোমলতি শিক্ষার্থী, স্থানীয় ছাত্র, যুবক অভিভাবক সদস্যরা।

নাম প্রকাশ করতে অনেক চোখ এক ছাত্র জানান, আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ একটি, এই মাঠে ধানের বীজ রোপন করায় আমরা ইস্কুলের হাফ টাইমের সময় খেলাধুলা করতে পারিনা। তাই আমাদের মাঠটি আমরা আগেরমতো দেখতে চাই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক জানান, এই বিদ্যালয়ের সম্পর্কে কিছু বললেই ঝামেলা, আমরা এখানে জমিদাতা কিন্তু প্রধান শিক্ষকের ভয়ে কিছু বলতে পারি না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন মৃধা তিনি নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব রয়েছেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে তিনি বিদ্যালয় থেকে অনেক কিছু তোরছুপ করে নিজের দখলে নিয়েছিল। এখন দেশে ২৪ শে আন্দোলনের মাধ্যমে গনঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তিনি আলীগের সভাপতি পদে থেকেও বিদ্যালয় এর দায়িত্ব পালন করছেন। সেই প্রভাবে তার আপন ভাতিজা ফিরোজ মৃধা বিদ্যালয়ের খেলার মাঠ নষ্ট করে আমন ধানের বীজ রোপন করেছে। এছাড়াও বিদ্যালয়ের জায়গা নিজের দখল করে আসছে। তারা বর্তমানে বিদ্যালয়ের জায়গা জমি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করে আসছে। উপজেলা প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি বিদ্যালয়ের মাঠ দখল মুক্ত আওয়ামী প্রধান শিক্ষক কে অপসারণ করা হোক।

বিষয়ে প্রধান শিক্ষকের ভাতিজা ফিরোজ মৃধা জানান,বিদ্যালয়ের খেলার মাঠ নষ্ট করে আমার ধানের বীজতলা তৈরিকরা মোটেও ঠিক হয়নি,এজন্য আমি ক্ষমাপ্রার্থী। আসলে আমি বুঝতে পারিনি। নাম প্রকাশ করা অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জানান, কিছুদিন আগে বৃষ্টির  বর্ষণের কারণে বিলের জমিতে পানি জমে যাওয়ায় বাধ্য হয়ে বিদ্যালয়ের খেলার মাঠ নষ্ট করে প্রধান শিক্ষকের ভাতিজা ফিরোজ মৃধা ধানের বীজতলা তৈরি করেছে। বিষয়ে আমরা কিছুই জানিনা। কিন্তু বিদ্যালয়ের মাঠ নষ্ট করে ধানের বীজ রোপন করা আসলেই অন্যায়।

বিষয়ে অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক .লীগের নেতা জানান,শ্রাবণ মাসের তারিখ আমি দশমিনায় ছিলাম শুক্রবার দিন জুমার নামাজ পড়ে এসে দেখি তোমার ভাতিজা বীজতলা তৈরি করে বেড়া দিয়ে রেখেছে। আমি তাকে জিজ্ঞেস করলে বলে আমার জায়গা পানিতে তলিয়ে যাওয়ার কারণে বিদ্যালয়ের মাঠে বীজতলা তৈরি করছি। আমি বিদ্যালয়ের বিষয়ে এতোটুকু জানি।

তিনি আরো জানান, আমার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকার যে অভিযোগটি উঠেছে সম্পূর্ণ মিথ্যা ব্যক্তহীন। আমারে নেতাকর্মীরা জোর করে পদে রেখেছে আমি কোন প্রোগ্রামে যাইনি আমি চাকরি করি রাজনীতি করবো কেন। সম্প্রীতি বিষয়ে দেখা গেছে সাবেক শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের নং ওয়ার্ড .লীগের সভাপতি পদে প্রত্যাশী থেকে সম্মেলনের মাধ্যমেতিনি সভাপতি পেয়েছে। এবং সে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করার ভিডিও এবং ছবি পাওয়া গেছে। বর্তমানে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে বহাল থেকে রাজনীতির সত্যতা পাওয়া যায়। কিন্তু তিনি এসব বিষয় অস্বীকার করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(এটিও) মোসাঃ মরিয়ম জানান,আমি ঘটনা শুনে প্রধান শিক্ষক কে অবহিত করেছি,বিষয়টি সে শিকার করেছে,এরপরও আমি রবিবার বিদ্যালয় গিয়ে সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।  এছাড়াও সে যদি সরকারি চাকরি করে  রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে তাহলে তার চাকরি করার অধিকার নেই।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর