ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরা সরকারি কলেজে জিয়া হল চালু দাবি


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৭:৪০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল পুনরায় চালুর দাবিতে কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শাখা।

 

বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা আল মামুন এবং কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলাম ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেমের কাছে স্মারকলিপিটি দেন। স্মারকলিপিতে ছাত্রশিবির তিন দফা দাবি উত্থাপন করে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার বিভিন্ন নেতা-কর্মী, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন - সাতক্ষীরা শহর অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, কলেজ সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামান, অফিস সম্পাদক জিয়াউর রহমান ফাহিম এবং সিটি কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ। স্মারকলিপি পাওয়ার পর অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম দ্রুত সময়ের মধ্যে হলটি সংস্কার করে চালুর আশ্বাস দেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর