ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রথম স্ত্রীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্ত্রী নিয়ে স্বামী পলাতক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫ সময় : ৫:৫১ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় নিজ ঘর থেকে মাধবী বিশ্বাস (৩৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী হীরামণ ও তার দ্বিতীয় স্ত্রী সুদেবী পলাতক রয়েছেন। ওই গৃহবধূর স্বজনদের অভিযোগ, নির্যাতন করে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাগডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। গৃহবধূ মাধবী বিশ্বাস নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হীরামণ বিশ্বাসের প্রথম স্ত্রী ও কালিয়া উপজেলার শুক্ত গ্রামের অরবিন্দু বিশ্বাসের মেয়ে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রামের মেয়ে মাধবী বিশ্বাসের সঙ্গে প্রায় ১৮ বছর আগে বিয়ে হয় সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হীরামণ বিশ্বাসের। সেই ঘরে দুটি সন্তান হয়। গত সাত-আট মাস আগে স্বামী হীরামণ সুদেবী নামের এক নারীর সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হয়ে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে সংসারে ঝামেলা হয়। বুধবারও তাদের বাড়িতে ঝামেলা হয়।

এদিন বিকেলের দিকে স্বামী হীরামণ তার এক চাচাতো ভাই মিঠুনকে ফোন দিয়ে জানান, তিনি ছোট বউকে বাবার বাড়িতে দিতে এসেছেন। আসার আগে বড় বউকে একটু মারপিট করেছেন। বাড়িতে গিয়ে যেন তিনি দেখেন সে (প্রথম স্ত্রী) গলায় ফাঁস নিয়েছেন কি না? পরে সন্ধার দিকে ঘরে মাধবী বিশ্বাসের মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

 

মাধবীর ফুফাতো ভাই শ্মশান বিশ্বাস অভিযোগ করে বলেন, আমার বোনকে নিয়মিত তার স্বামী হীরামণ মারধর করতো। দ্বিতীয় বিয়ে করে আনার পর থেকে বোনের ওপর অত্যাচার বাড়িয়ে দেয়। আমার বোনকে মেরে ঝুলিয়ে দিয়ে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে পালাইছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই।

 

তবে মাধবীকে হালকা মারধরের কথা স্বীকার করলেও হত্যার অভিযোগ অস্বীকার করেছে হীরামণের পরিবারের সদস্যরা। তাদের দাবি, হত্যা নয় মাধবী আত্মহত্যা করেছে। এদিকে, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী হীরামণ ও তার দ্বিতীয় স্ত্রী সুদেবী পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া তদন্ত সাপেক্ষে এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর