ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি

নেত্রকোনায় নারী হত্যায় যুবকের ফাঁসি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫ সময় : ৫:৫৭ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার এক নারীকে গলা কেটে হত্যা করার দায়ে রাসেল মিয়া (২৮) নামের এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। নেত্রকোনার জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায়ে রাসেল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামী রাসেল মিয়ার বাড়ি পূর্বধলা উপজেলার পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামে। তার বাবার নাম আলাল উদ্দিন। আর নিহত (ভিক্টিম) লিপি আক্তার একই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।

রায়ের বিবরণে জানা গেছে, স্বামী বিজিবিতে চাকরি করার কারণে ভিক্টিম লিপি আক্তার তার বোন ফেরদৌসী আক্তারের সঙ্গে পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামে বসবাস করতেন। আসামী রাসেল মিয়া ফেরদৌসীর চাচাতো দেবর। সে রাসেল মিয়াকে প্রায় সময় উত্যক্ত করতো ও কুপ্রস্তাব দিত। এটি জানার পর লিপির স্বামী আজিজুল ইসলাম বিষয়টি রাসেলের বাবা-মা ও বড় ভাইকে জানান।

এর জেরে রাসেল মিয়া প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজতে থাকে। ২০২০ সালের ৪ অক্টোবর রাত আড়াইটার দিকে লিপি আক্তার তার ছেলেকে নিয়ে বসতঘরে ঘুমিয়েছিল। এ সময় রাসেল কৌশলে লিপি আক্তারের ঘরে ঢুকে এন্টিকাটার দিয়ে তার গলার শ্বাসনালী কেট দেয়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় লিপির বড়বোন ফেরদৌসী আক্তার বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর সে আদালতে নিজ অপরাধ স্বীকার করে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক বৃহস্পতিবার দুপুরে রাসেল মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ষোষণার সময় রাসেল মিয়া আদালতে উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম। আর আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর