ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

ডোবার পানিতে পড়ে এক নারীর মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫ সময় : ৬:০০ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কাপড় পরিষ্কার করতে গিয়ে ডোবার পানিতে পড়ে এক নারীর মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে, শাহজাদপুর‌ উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামে। নিহত শিরিন বেগম (৪২) ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী।

নিহতের বাবা শের আলী বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে মেয়ে শিরিন বাড়ির পাশের ডোবায় কাপড় পরিষ্কার করতে গিয়েছিল। সেখানে পানিতে পড়ে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘বিয়ের আগে থেকেই মেয়ের মৃগী রোগ ছিল। আগুন ও পানি দেখলে এই রোগ বেড়ে যায়। ধারণা করা হচ্ছে ওই কারণেই সে ডোবার পানিতে পড়ে ডুবে গিয়েছিল।’

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর