শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে অবৈধ গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা সেচ কমিটি। শিবগঞ্জ উপজেলা সেচ কমিটি থেকে অগভীর নলকূপ স্থাপনের নামে লাইসেন্স নিয়ে অবৈধভাবে গভীর নলকূপ স্থাপন ও বিদ্যুৎ সংযোগ নেয় আইনুল হক। সম্প্রতি এ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এমন ঘটেছে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের হাটগাড়ি এলাকায়।
জানা
যায়, একই স্কীমের মধ্যে গভীর নলকূপ স্থাপন করায় উপজেলা সেচ কমিটির নিকট অভিযোগ দেয় একই গ্রামের আবুল কালাম। ভূক্তভোগী
আবুল কালাম জানান, উপজেলা সেচ কমিটিকে না জানিয়ে হাটগাড়ী
ময়দানহাট্টা ইউনিয়নের জেএল ১০৫, দাগ নং- ৩০১ লাইসেন্সটি অবৈধ হওয়ায় তা বাতিল করে
সংযোগটি বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।
আবুল কালাম আরও জানান, প্রতিপক্ষরা একই স্কীমের মধ্যে গভীর নলকূপ স্থাপন করে এবং ভূয়া কাগজপত্রাদি বিদ্যুৎ অফিসে জমাদিয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ নেয়। অবৈধ গভীর নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি উপজেলা সেচ কমিটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে।