ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

নেত্রকোনায় শিশুকে ধর্ষণের অভিযোগ


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর মাঝিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।  ধর্ষণের শিকার শিশুটিকে রক্তাক্ত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী প্রণয় দাসের কিশোর ছেলে শান্ত চন্দ্র দাস (১৬) শিশুটিকে খেলার কথা বলে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে পালিয়ে যায়।  ঘটনার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে। তখন তার মা ও পরিবারের অন্যরা জিজ্ঞাবাদ করে ঘটনা সম্পর্কে জানতে পারেন। 

রক্তপাতের কারণে শিশুটিকে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেছেন।  বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, আসামি পলাতক রয়েছে।  তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর