ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, আতংকে এলাকাবাসী


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ১০:১৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

 সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে আতংকে রয়েছেন এলাকাবাসী।শুক্রবার (২৫ জুলাই) দুপুর থেকে বাঁধের ফাটল দিয়ে প্রতাপনগর এলাকায় পানি প্রবেশ করছে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে বাঁধে ফাটল দেখা দেয়। এখনই মেরামত করা না গেলে যেকোন মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। এমনটা হলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, বাঁধ মেরামতের কাজ সঠিকভাবে না হওয়ায় তাতে ফাটল দেখা দিয়েছে। এর জন্য ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড দায়ী।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, বাঁধের ফাটলের খবর শুনে  আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর