ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

শিবগঞ্জে শাশুড়ীকে ফেলে পালিয়েছে পুত্রবধূ


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ১০:২২ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে শাশুড়ীকে ফেলে কৌশলে পালিয়ে গেছে পুত্রবধূ। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর এলাকার এমএইচ স্কুলের সামনের রাস্তা থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।

বৃদ্ধার কথা অনুযায়ী পরিবারের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করে না পাওয়ায় ঐ দিন রাত সাড়ে ৮টার দিকে তাকে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়। বৃদ্ধা জহুরা বেগম (৬০) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দা গ্রামের জুলহাসের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, জহুরার ছেলের বউ মিনারা বেগম কৌশলে জহুরাকে মোকাতলায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে পৌছে দেয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

জহুরা বেগম অস্পষ্ট কথায় জানায়, তার ছেলের নাম জয়নাল। তার পুত্রবধু তাকে রাস্তায় ফেলে রেখে গেছে। তার পুত্রবধুর বাড়ি রংপুরে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, 'বৃদ্ধা জহুরা ভালো ভাবে সব বলতে পারছেনা। জহুরা মানসিক ভাবে ভাবে বিকারগস্ত। উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বৃদ্ধাকে টিএমএসএস বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে'।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর