ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

প্রেমের ফাঁদে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাত : সাতক্ষীরার সাব্বির ঢাকায় গ্রেফতার


  • আপলোড সময় : শুক্রবার ২৫ জুলাই, ২০২৫ সময় : ১০:২৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে এক যুবতীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত ঘটানো এবং প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত সাব্বির আহমেদ (২৪) কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মহাসিন গাজীর ছেলে। মামলা নং (১৯)। মামলার পর তাকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।

ভুক্তভোগী ২৩ বছর বয়সী এক তরুণী থানায় দেয়া লিখিত অভিযোগে বলেন, প্রায় পাঁচ বছর আগে সাব্বিরের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগে অভিযুক্ত তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক গড়ে তোলেন, যার ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সাব্বির তাকে জোরপূর্বক কালিগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করান। এরপর ২১ জুন থেকে ১ জুলাই ২০২৫ পর্যন্ত ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় একত্রে অবস্থানকালে আবারও শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পরে বিদেশ যাওয়ার কথা বলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে  ঢাকার খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। নোট:ভুক্তভোগী যুবতী (২৩) তার বাড়ি কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর