ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মাইলস্টোন ট্র্যাজেডি

দুই শিক্ষার্থীকে রিলিজ দেওয়া হচ্ছে, ভর্তি আছে ৩৬ জন : বার্ন ইনস্টিটিউট


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৪:১৫ পিএম

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন জানিয়েছেন আজ দুইজন শিক্ষার্থীকে রিলিজ দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের অধীনে ভর্তি রয়েছে ৩৬ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক চারজন এবং গুরুতর দগ্ধ জন। শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, প্রথমত দুঃখের সংবাদ হচ্ছে গত ২৪ ঘণ্টায় আরও জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম, আজকে থেকে রিলিজ দেওয়া শুরু করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দুই শিশুকে কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেবো। আশা করছি আগামী সপ্তাহে আরও দশ জনকে আমরা ছেড়ে দিতে পারব।

ভারপ্রাপ্ত পরিচালক আরো বলেন, বর্তমানে চার জন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে এবং জন রোগীর অবস্থা গুরুতর। এছাড়া বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসায় আমাদের কী কী ওষুধ দরকার সেগুলো আমরা আগে থেকেই কিনে রাখছি বলে জানান তিনি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর