ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

নড়াইলে সাপের দংশনে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৪:৫৮ পিএম

নড়াইল প্রতিনিধি


নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে ঘটনা ঘটে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। পরে রাত ১১টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তার মা টের পেয়ে এবং পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নড়াইল সদর  হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, রাত পৌনে ১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শুরুর প্রস্তুতিকালে ১টার দিকে সে মারা যায়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর