ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ভালুকার রমজান ডাক্তার: এক জীবন্ত ইতিহাসের ১৬ তম প্রয়াণ দিবস


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৫:০০ পিএম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

২৬ জুলাই, শুক্রবার। আজকের এই দিনে ভালুকার মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক অমূল্য নাম-বীর মুক্তিযোদ্ধা ডা. রমজান আলী তরফদারের ১৬তম মৃত্যুবার্ষিকী। ভালুকার জনমানসেরমজান ডাক্তারনামটি আজও সমান শ্রদ্ধায় উচ্চারিত হয়। নিঃস্বার্থ সেবা, মানবিক মূল্যবোধ দেশপ্রেমের অটুট প্রতিচ্ছবি ছিলেন তিনি।

 

রমজান আলী তরফদার শুধুমাত্র একজন চিকিৎসক ছিলেন না। তিনি ছিলেন দরিদ্র মানুষের এক আশ্রয়, এক নির্ভরতার নাম। টাকা না থাকায় কোনো রোগী তাঁর চেম্বার থেকে ফেরত যাননি-এমন নজির ছিল বিরল নয়। তিনি ওষুধ কিনে দিয়েছেন, রোগী নিজ খরচে ঢাকা পাঠিয়েছেন, এমনকি বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাও দিয়েছেন। গ্রামের সাধারণ মানুষ বলতেন, “রমজান ডাক্তার মানেই ভরসা।

 

১৯৭১ সালে দেশের প্রয়োজনে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সম্মুখযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়ে গড়ে তুলেছিলেন এক বিপ্লবী চিকিৎসা সেবা কেন্দ্র। জীবন ঝুঁকি নিয়েও মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন নির্ভীকভাবে।

 

ভালুকার প্রতিটি প্রজন্মের হৃদয়ে রমজান ডাক্তার শুধু একজন চিকিৎসক নন, বরং এক জীবন্ত ইতিহাস, এক প্রেরণার উৎস। বর্তমান তরুণ প্রজন্মের জন্য তাঁর জীবন হতে পারে দেশপ্রেম, মানবিকতা সমাজসেবার এক দুর্লভ অনুপ্রেরণা।

 

ভালুকার ইতিহাসে ডা. রমজান আলী তরফদার থাকবেন চিরস্মরণীয় এক নাম হিসেবে-ভালোবাসায় মোড়ানো, সম্মানে উচ্চারিত এক গর্বিত পরিচয়।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর