ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৪১ শিক্ষার্থীদের উপজেলা বিএনপির সংবর্ধনা


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৫:১১ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে  এসএসসি, দাখিল সমমান পরীক্ষায় জিপিএ- প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার দুপুরে উপজেলার তুষভান্ডার রমনী মোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে  আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মেধাবীরা শুধুমাত্র নিজের জন্য নয়, দেশের কল্যাণেও কাজ করবে। বিএনপির আয়োজনে তোমাদের হাতেই আগামীর কালীগঞ্জ জন্য একটি নতুন দিক উন্মোচন করবে।

জিপিএ- প্রাপ্ত শিক্ষার্থীরা পেরনা  বলেন, ‘এসএসসি পরীক্ষা শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এখান থেকেই উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে দেশ জাতির কল্যাণে কাজ করতে চাই। এমন সংবর্ধনা দেওয়ায়  বিএনপি  প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম সভাপতিত্বে ভোটমারী  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসেত পাটোয়ারী এর  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা উৎসাহ দিতে ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপি' অন্যতম সদস্য  ফারহান উদ্দিন পাশা উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর যুবদলের সদস্য সচিব মেহেরবান মিঠুসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর