ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ঈশ্বরদীর মুলাডুলিতে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৫:৫২ পিএম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি॥

মুলাডুলি স্টেশনে আন্তঃনগর ট্রেন স্টপেজের দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন-সমাবেশ গণস্বাক্ষর কর্মসূচি করেছি কিন্তু আগামিতে যদি এই স্টেশনে একটি আন্তঃনগর ট্রেনের আপ এন্ড ডাউন স্টপেজ দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাঠক,শিল্প সাহিত্য সামাজিক পরিষদের প্রধান উপদেষ্টা কবি কথা সাহিত্যিক লতিফ জোয়ার্দার।

 শনিবার দুপুরে পাঠক,শিল্প সাহিত্য সামাজিক পরিষদের পক্ষ থেকে  মুলাডুলি স্টেশনে আয়োজিত মানববন্ধন-সমাবেশ গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্যদানকালে এই ঘোষনা দেন। একই সংগঠনের সভাপতি সৈয়দ চঞ্চল মাহমুদের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,সংগঠনের উপদেষ্টা ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক নজরুল ইসলাম মুকুল,সাধারণ সম্পাদক মাসুম আলী,কোষাধ্যক্ষ আব্দুর রব সুমন, বিএনপিনেত্রী শাহানাজ পারভীন মাহফুজা,বিএনপিনেতা আব্দুর রাজ্জাক,ফিরোজ হোসেন,এনামুল হক,অধ্যক্ষ এনামুল হক পাঠান,কৃষকনেতা সিদ্দিকুর রহমান ময়েজ,কিতাব আলী মন্ডল, শাহীন খলিফা, রুহুল আমিন সজিব, জিয়াউর রহমান জিয়া, জাহিদ হাসান,আনোয়ার হোসেন খলিফা, বিপ্লব খান, নসিব হাসানসহ বিভিন্ন পয়ায়ের শিক্ষক,ব্যবসায়ী,চাকরীজীবি রাজনৈতিক নেতৃবৃন্দ  বক্তব্য দেন। বক্তারাও ঘনবসতিপূর্ণ মুলাডুলি রেলস্টেশনে দিনের বেলায় একটি আন্তঃনগর এক্সাপ্রেস ট্রেনের যাত্রা-বিরতির জোর দাবি করে বলেন, মুলাডুলি স্টেশনটি ঈশ্বরদী বড়াইগ্রাম , গুরুদাশপুর , লালপুর,আটঘরিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

এসব এলাকায় ভারী,মাঝারি ক্ষুদ্র শিল্প,সেন্ট্রাল খাদ্যগুদাম,কৃষি ফসলের ভান্ডার,অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নানা প্রকার সরকারী বেসরকারী প্রতিষ্ঠান থাকায় গুরিুত্ব বহণ করে। এছাড়াও উত্তরবঙ্গের ১৬ টি জেলা দক্ষিন  অঞ্চলের খুলনা বরিশাল বিভাগের সকল জেলাগুলোর প্রবেশদ্বার হিসাবে খ্যাত মুলাডুলি স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রী সাধারণের ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়। শুধুকি তাই ,১০৩ ব্যাংকের এজেন্ট শাখা, রাজাপুরে প্রায় ৪০ টি তৈরি পোশাকের পাইকারী কারখানা যা দক্ষিণ অঞ্চল উত্তর বঙ্গের পাইকারী বাজার দখল করে আছে। ২টি পাপ্তাহিক বৃহৎ বাণিজ্যিক হাট, ২টি মাছের আড়ৎ, ১টি দেশের অন্যতম বৃহৎ কাঁচামালের আড়ৎ (মুলাডুলি আম বাগান) যেখান থেকে প্রতিদিন প্রায় ১০০  বেশি সবজির ট্রাক দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন, বিভাগে পাঠানো হয়। মুলাডুলি কৃষি খামার' রয়েছে। #

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর