ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অন্য তিন নেতার আমৃত্যু কারাদণ্ড পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই মিলল সাবেক বিমান বাহিনী কর্মকর্তার পরিচয় জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার মিরপুর-১০ গোলচত্বরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন বঙ্গোপসাগরে জাপানের ‘বিগ-বি’ ও বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র প্রদেশ, নিহত ৫ কার্যালয়ে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর, কাঠগড়ায় ড্যাব

দিনাজপুরে জামায়াতে ইসলামীর রুকন সমাবেশ অনুষ্ঠিত


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৬:২২ পিএম

দিনাজপুর প্রতিনিধি ॥

২৬ জুলাই ২০২৫, শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর শহর শাখার উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার ‘রুকন সমাবেশ ২০২৫’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান।

 

এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির আনোয়ারুল হক, বিরল থানা আমির হাফিজ আব্দুর রশিদ, সদর উপজেলা আমির মো. মেহরাব আলী, শহর আমির সিরাজুস সালেহীন, শহর সেক্রেটারি মো. কামরুল হাসান রাসেল, বিরল-বোচাগঞ্জ (১) আসনের মনোনীত প্রার্থী একেএম আফজালুল আনাম, সদর (৩) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম, সদর সেক্রেটারি নুরুল্লাহ সরকার এবং বিরল উপজেলা সেক্রেটারি আজমির হোসেন।

 

সমাবেশটি কয়েকটি ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৬টায় শহর জামায়াতের রুকনদের নিয়ে সম্মেলন, সাড়ে ৮টায় জেলা ইউনিট সদস্যদের অংশগ্রহণে সাংগঠনিক পর্যালোচনা, সাড়ে ৯টায় শহর মহিলা জামায়াতের রুকনদের সমাবেশ এবং সাড়ে ১১টায় সদর উপজেলার রুকনদের নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলার সহকারী সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর