ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে মারধর ও জোর জবরদস্তি করে জমি দখলের অভিযোগ


  • আপলোড সময় : রবিবার ২৭ জুলাই, ২০২৫ সময় : ৫:৫৩ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পাশে জোর জবরদস্তি করে জমি দখল এবং মারধরের অভিযোগ উঠেছে মো. মধু সরদার (৬০) নামে একজনের বিরুদ্ধে।   বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী মো. নাজমুল হাসান।

অভিযোগকারী মোঃ নাজমুল হাসান (৩৫) গোয়ালন্দ পৌরসভার নং ওয়ার্ড আবদুল গনি মন্ডলের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বিবাদী মো. মধু সরদার রাজবাড়ীর আদালতে মিস পিটিশন মামলা অমান্য করে সন্ধ্যা সাড়ে টার দিকে বিবাদী মধু সরদার দুই তিনজন অজ্ঞাত সঙ্গীদের নিয়ে তার জমিতে জোর করে বাউন্ডারি নির্মাণ করতে গেলে এসময় তার স্ত্রী শিল্পী বাঁধা দিলে তাকে অকাথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের এক পর্যায়ে নং বিবাদী এলোপাথারীভাবে কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। পরে তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনায় বিবাদী মধু সরদার বলেন, গত দুই বছর আগে আমি জমিটি ক্রয় করেছি এবং পূর্বের বাউন্ডারির উপর উচু করে বাউন্ডারি দিতে গেলে তারা বাঁধা প্রদান করে। আমি জোরপূর্বক কারো জমি দখল করিনি, তারাই বরং জোর করে আমার বাড়ির কাজ করতে দিচ্ছে না।

এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বিষয়ে উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। আপাতত কাজ বন্ধ রয়েছে। যদি সেখানে কেউ কোনো কাজ করে তাহলে পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর