সিরাজগঞ্জ প্রতিনিধি / : 284
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
এনায়েতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশের কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা
হয়। সোমবার (২৮ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের আয়োজনে
ও সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা আইসিএল স্কুলের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান
সভাপতিত্বে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক ও অভিভাবক সহ
বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ
সময় বক্তব্য রাখেন এনায়েতপুর থানা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুকমিহান
সরকার, কোষাধ্যক্ষ শাহজালাল, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, মজিদ মন্ডল মেমোরিয়াল উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী সুইট, বিজয় প্রি -ক্যাডেট স্কুলের পরিচালক ডাক্তার
ইদ্রিস আলম ও দিলীপ বাবু।
বক্তারা
বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, সরকার এক দিকে দেশের সব শিশুর
জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন, অন্য দিকে বৃত্তি পরীক্ষায় বৈষম্যের
সিদ্ধান্ত। প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেনের
হাজার হাজার শিক্ষার্থীদের। ফলে মেধার সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত করা হচ্ছে হাজার
হাজার শিক্ষার্থীদের। কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, শিগগিরই দাবি আদায় না হলে
আগামীতে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
আকাশজমিন/আরআর