ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ৯:০১ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলা  আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে যামিনী কান্ত রায় (৫২) নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামে এ দুঘর্টনা ঘটে। মৃত যামিনী একই উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল মৃত হেদল চন্দ্রের ছেলে।

এ ঘটনায় তিনজন কাঠ মিস্ত্রী আহত হয়েছেন। আহতরা হলেনজ্বগদিশ (৪৮), রাশেদ (২০) ও সুজন (২৬)পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত যামিনী কান্ত কাঠ মিস্ত্রীর কাজ করতে পাশের ইউনিয়নের ভেলাবাড়ী গ্রামের মহর উদ্দিনের বাড়িতে ঘর মেরামতের জন্য কাজ করছিলেন। তখন ঘরের বেড়া সরানোর সময় বিদ্যুতের মিটারের তারে লেগে যায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে মারা যায়।। এদিকে তাকে বাঁচাতে অপর তিনজন কাঠ মিস্ত্রী আহত হয়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলী আকবর কাঠমিস্ত্রির মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানে হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর