ফরিদপুর প্রতিনিধি
পারফরম্যান্স
বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এইচ পি ডি পি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ফরিদপুর ২০২২ ও ২০২৩ সালের কৃতি এসএসসি ও এইসএসসি শিক্ষার্থীদের
মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে । আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলাপরিষদ মাল্টিপারপাস হলরুমে এই
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ওআইসিটি) সুস্মিতা সাহা, বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় প্রফেসর খন্দকার মিজানুর রহমান, মোঃ শওকত মোল্লা উপ পরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিদপ্তর ঢাকা, ফরিদপুর মুসলিম মিশনে অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার সাহা সহ প্রমূখ।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডঃ শামসুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান তন্বী।
সভায় বক্তরা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন ভালো শিক্ষার্থী হতে হলে নিজেদের তৈরি করতে হবে। সুন্দর চিন্তা চেতনা সহ জ্ঞান বৃদ্ধি বাড়াতে হবে স্কুল কলেজের পাঠ্য বই লেখাপড়ার পাশাপাশি বিশ্বের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শুধু লেখাপড়ায় ভালো হলে হবে না ভালো মানুষ হতে হবে । দায়িত্বশীল হতে হবে। প্রতিযোগিতার যুগে নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে হবে। বাবা মা শিক্ষক-শিক্ষিকার সাথে ভালো ব্যবহার, শ্রদ্ধা রাখতে হবে।
অনুষ্ঠানের প্রথম পর্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সম্প্রতি ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাল্টিপারপাস স্কুল এন্ড কলেজে নিহত শিক্ষক শিক্ষার্থীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে সনদপত্র ক্রেস্ট ও ২৫০০০ টাকা প্রদান করা হয়।
আকাশজমিন/আরআর