ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

৩৬ জুলাই গণঅভ্যুত্থান না হলে আমরা স্বাধীনভাবে কথা বলতে সভা সমাবেশ করতে পারতাম না -দুলু


  • আপলোড সময় : শুক্রবার ০১ আগস্ট, ২০২৫ সময় : ৮:৩৪ পিএম

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে দেশে আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে সভা -সমাবেশ করতে পারতাম না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মত প্রকাশের কোন স্বাধীনতা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভিন্ন মত পোষন করলে তাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হতো।

 ছাত্র-জনতার জুলাই বিপ্লবের ফলে দেশের মানুষ আজ মত প্রকাশ সভা সমাবেশ করার এবং স্বাধীন ভাবে চলাচলের সুযোগ পেয়েছে। সারাজীবন জাতীর কাছে ৫আগস্ট স্মরনীয় বরনীয় হয়ে থাকবে। প্রতি বছর যথাযথ মর্যাদায় ৫আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পালন করা হবে।

 দুলু বলেন, ৫আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পার হওয়ার আগে থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমান করতে না ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত বিএনপি জামায়াত এনসিপিসহ দেশের সকল রাজনৈতিক দলকে এই একটি জায়গায় অন্তত ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মাটিতে আর কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আশ্রয় প্রশয় দেয়া যাবে না। অন্তবর্তী সরকারের সকল বিভাগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা সর্ম্পকে সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে নিজে মুখে বলেছিল ভারতকে তিনি যা দিয়েছেন ভারত সারা জীবন তা ভুলতে পারবে না। ভবিষ্যতে আবার কখনো সুযোগ পেলে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করবে। তাই দেশের সকল মানুষকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল অপতৎপরতা সর্ম্পকে সজাগ থাকতে হবে। সাড়ে ১৫বছর বিনা ভোটে ক্ষমতায় থেকে ভিন্ন মতের মানুষের উপরে আওয়ামী লীগ কেমন নিপিড়ন নির্যাতন জুলুম করেছে দেশের মানুষের তা ভুলে গেলে চলবে না।

শুক্রবার( অগাস্ট) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

 ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোজাহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন , জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর