ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক


  • আপলোড সময় : শনিবার ০২ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২,র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২,সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

শনিবার (২ আগস্ট) সকা‌লে সিরাজগঞ্জ র‌্যাব-১২,সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ শনিবার (১ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, সিরাজগঞ্জ র‌্যাব-১২,র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত (১ আগস্ট) শুক্রবার দুপুর ১৩:০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন রায়পুর (১নং মিলগেট) সাকিনস্থ জয় গুরু কফি হাউজের সামনে মুসলিম ফার্নিচার হাউজের বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন, নগদ ৬,৪৮০/- টাকা ও ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত আসামিদ্বয় হলেন, মোঃ নবাব চৌধুরী (২৫), পিতা মোঃ একাবর আলী, সাং-লক্ষীপুর ও মোঃ সেলিম রেজা (৩৫), পিতা-মৃত সেন্টু রহমান, সাং- মোবারকপুর, উভয়ের থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। তি‌নি আরও জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর