ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ

কটিয়াদীতে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী


  • আপলোড সময় : শনিবার ০২ আগস্ট, ২০২৫ সময় : ৫:০১ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কটিয়াদীর জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।

কটিয়াদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২ আগস্ট (শনিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা জামায়েতের সেক্রেটারী মাহমুদুল হাসান, উপজেলা কর্মসম্পাদন পরিষদের সদস্য জামাল উদ্দিন, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মো: সাইফুল ইসলাম, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস) এর চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর