ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

যোগ দিয়েছেন তারেক রহমান

শাহবাগে চলছে ছাত্রদলের সমাবেশ


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৩:৩৬ পিএম

শাহবাগ মোড়ে চলছে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ। ইতিমধ্যে স্টেজে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এদিন বেলা ৩টা ১২ মিনিটের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে অনলাইনে যোগ দেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ছাত্রদল।  রোববার ( আগস্ট) দুপুর আড়াইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে শাহাবাগ এলাকা ছাত্রদলের নেতাকর্মীতে ভরে উঠেছে। দল থেকে মিছিলের অনুমতি না দেওয়া হলেও মিছিল স্লোগানে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।

সমাবেশ কেন্দ্র করে আগেই সারাদেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সরজমিনে দেখা যায়, সমাবেশ কেন্দ্র করে শাহবাগ মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের কাজ শেষ হলেও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান  ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসে জড়ো হচ্ছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। খন্ড খন্ড মিছিল এসে মিলছে সমাবেশস্থলে। থেমে থেমে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। কারে কারো হাতে জাতীয় দলীয় পতাকা দেখা গেছে। অনেকে এদিক সেদিক ঘুরাফেরা করছেন। শাহবাগ এলাকায় পাবলিক যান চলাচল বন্ধ থাকায় রাস্তার উপরের অনেকে বসে পড়েছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান বলেন, ‘শাহবাগে আজ ছাত্রদলের ঐতিহাসিক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগে অতীতে যত রাজনৈতিক ছাত্র সমাবেশ হয়েছে, সবচেয়ে বড় ছাত্র সমাবেশ ছাত্রদল আজ উপহার দেবে।

তিনি আরও বলেন, আজকের সমাবেশ অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে গত ১৭ বছর ব্যহত করা হয়েছিল। তরুণরা নিজেদের জীবনের বিনিময়ে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সেই তরুণদের ঐকবদ্ধ অংশগ্রহণে মাধ্যমে আজকে সমাবেশকে সফল করবো। কয়েক লক্ষাধিক নেতাকর্মী সমাবেশ যোগ দেবেন।

ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর