ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

কালীগঞ্জ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর দোকান ভস্মীভূত


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৩:৫৫ পিএম

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়েছে ফ্রিজ, টিভি, আসবাবপত্রসহ সকল মালামাল। দোকান মালিক শরিফুল ইসলামের দাবি, এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনাটি ঘটে ১ আগস্ট, রাতের শেষ প্রহরে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে (চাপারহাট-লালমনিরহাট) পাকা সড়কের পাশে শংকর বাজারে।

ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে ফিরছিলেন মুসুল্লিরা। হঠাৎ তারা দোকানে আগুন দেখতে পান, বাজারের শরিফুল ইসলামের দোকানে লেলিহান শিখা জ্বলছে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু ছাই হয়ে গেছে।

দোকানের মালিক  শরিফুল ইসলাম বলেন,“রাত সাড়ে ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে ডাকে ছুটে এসে দেখি সব শেষ! আমার একমাত্র সম্বল এই দোকানটাই ছিল। এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা করতাম। আমার দুই পুত্র, দুজনই জন্মগতভাবে শারীরিক ও বাক প্রতিবন্ধী। এখন কীভাবে সংসার চলবে কীভাবে খাবার তুলে দেব ওদের মুখে তার কান্না থামছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড সদস্য সোহেল রানা বলেন,শরিফুলের দোকানটি পুরোপুরি পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা বলে ধারণা করছি। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

শরিফুলের এই বিপর্যয়ে এলাকাবাসীর অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। এখন প্রয়োজন সরকারি সহযোগিতা ও মানবিক সহায়তা, যাতে করে এই পরিবারটি আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারে

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর