ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের লিফলেট বিতরণ


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৭ পিএম

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এর নির্দেশনায় রোববার (৩ আগষ্ট ) সোনারগাঁ  উপজেলার ঐতিহ্যবাহী কাইকারটেক হাটে লিফলেট বিতরণ করেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু বলেন, এই কর্মসূচি একটি সাম্যভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের বাস্তব রূপরেখা। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের স্বপ্নপূরণ ও অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এর নির্দেশনায় ৩১ দফার বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি আমরা

তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে, জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে এবং দেশ পরিণত হবে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে। এই কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এখানেই মৌলিক অধিকার ও উন্নয়নের সবচেয়ে বড় প্রয়োজন।

এই সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু,সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক কবির হোসেন সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর