ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

কোটালীপাড়ায় বিশিষ্ট সাংবাদিক " নির্মল সেনের জন্ম বার্ষিকী" পালিত


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৫:২১ পিএম

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 

বিশিষ্ট সাংবাদিক " নির্মল সেনের  ৯৫ তম জন্ম বার্ষিকী"  উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।আজ রবিবার (৩ আগস্ট ) দুপুর ১২,৩০ মিনিটে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় কোটালীপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, সাংবাদিক মেহেদি হাসনাত,সাংবাদিক মোল্লা মহিউদ্দিন, মিজানুর রহমান বুলু ,রতন সেন কঙ্কণ , সাংবাদিক হাসিবুর রাহমান , কাজী পলাশ সহ অনেকে।


এ সময় নির্মল সেনের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গড়ার জন্য নির্মল সেন সারাটা জীবন লড়াই করেছে।তিনি সমাজতান্ত্রি চিন্তা চেতনায় বিশ্বাসী ছিলেন।এই মহান ব্যক্তির স্মৃতিকে ধরে রাখার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাবে।বিশেষ করে তার নামের শিক্ষা প্রতিষ্ঠানটি দাঁড় করানোর চেষ্টা করবো।

উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে রাজৈর -কোটালীপাড়া  সড়কটি সাংবাদিক নির্মল সেন সড়ক করার দাবী জানানো হয়।আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর