ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে নবাগত প্রশাসক হিসাবে যোগ দিলেন নিজাম উদ্দিন


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৮:০০ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে জনগণের ভোগান্তি লাঘবে এবং অন্যান্য সেবার মান গতিশীল ও জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে দ্বিতীয় দফায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (৩ আগস্ট) সকাল ১০ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেন উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। এর আগে গত বৃহস্পতিবার ৩১ জুলাই রাজবাড়ী জেলা প্রশাসক থেকে যোগদানের অনুমতি পেয়ে রবিবারে পরিষদে যোগদান করেন তিনি।

জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদসহ সদস্যদের মেয়াদউর্ত্তীণ হয়। দীর্ঘ ৫ বছর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আব্দুর রহমান মন্ডল। তার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই পরিষদে প্রশাসক পদে দায়িত্ব পালন করেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান। তিনি গত বছরের ৪ ডিসেম্বর হতে চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার বদলিজনিত কারণে প্রায় দীর্ঘ দুই মাস চরম ভোগান্তিতে পরে দৌলতদিয়াবাসী। ইউনিয়নবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে ৩ আগস্ট হতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পান উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।

উল্লেখ্য, উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে দুই ইউনিয়ন পরিষদ (দৌলতদিয়া ও দেবগ্রাম) চেয়ারম্যানদের মেয়াদউর্ত্তীণ হওয়ায় তাদের বাতিল করা হয়েছে। এসব শূণ্যস্থানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর