ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে ৫ আগস্ট ফ‍্যাসিবাদ বিতারিত ও বিজয় দিবস পালন


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৯:২৮ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে ৫ আগস্ট ফ‍্যাসিবাদ বিতারিত ও বিজয় দিবস পালন উপলক্ষে বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকাল ৫ টার দিকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে রেলস্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন মন্ডল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুরাদ আল রেজা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবু বক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াহিয়া খান সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলম শাহিন।

বক্তারা এসময় 'আগস্ট বিপ্লব' উপলক্ষে গোয়ালন্দ আনসার ক্লাব থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করার ঘোষণা দেন। তাঁরা জানান, কর্মসূচিতে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সভায় বক্তারা সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার আহ্বান জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর