সিরাজগঞ্জ প্রতিনিধি / : 205
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
গরু
চুরি করে নৌকাযোগে সিরাজগঞ্জের
যমুনা নদী পার হওয়ার
সময় গণপিটুনিতে দুই চোর নিহত
হয়। এ ঘটনায় আরো
দুইজন চোরকে গুরুতর আহত অবস্থায় আটক
করা হয়। ঘটনাস্থল থেকে
পুলিশ দুইটি জীবিত ও একটি মৃত
গরু উদ্ধার করেছে। নিহতদের নাম রাশেদুল ও
রাজ্জাক। তবে বিস্তারিত
পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।
আটককৃতরা
হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া
গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে বিক্রম (৪০)
ও টাঙ্গাইল সদর উপজেলার বাধাছিরা
গ্রামের মফিজ উদ্দিনের ছেলে
ফারুক (৩৯)। আহত
অবস্থায় তাদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাজিপুর
উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মন্টু মিয়া জানান, গতকাল
রবিবার (৩ আগস্ট) দুপুরে
সারিয়াকান্দির চর এলাকায় গরু
চুরির বিষয়টি জানতে পেরে তিনি কাজিপুরের
বিভিন্ন ঘাট এলাকায় লোকজনকে
সতর্ক থাকার আহ্বান জানান। বিকাল সাড়ে ৩টার দিকে
ঘোড়াগাছা চরে চোরদের নৌকা
দেখতে পেয়ে স্থানীয়রা ধাওয়া
করে। পরে চোররা আমনমেহার
চরের দিকে পালাতে গেলে
পাচঠাকুরী এলাকায় ধরা পড়ে।
তিনি
আরো বলেন, ‘নৌকায় মোট পাঁচজন চোর
ছিল। স্থানীয়দের ধাওয়ার মুখে তিনজন নদীতে
ঝাঁপ দিয়ে কাশবনে পালিয়ে
যায়, যাদের খোঁজ মেলেনি। আটক
দুইজনকে মারধরের পর পুলিশ ঘটনাস্থলে
গিয়ে উদ্ধার করে। নৌকা ও
গরুগুলো নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। ধারণা
করা হচ্ছে, পা ও মুখ
বাঁধা থাকার কারণে একটি গরু মারা
গেছে।’
কাজিপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম
জানান, দুই চোরকে অসুস্থ
অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি
করা হয়েছে। গরু ও নৌকা
থানার হেফাজতে রয়েছে।
সিরাজগঞ্জ
সদর নৌ-পুলিশের (ওসি)
রফিকুল ইসলাম বলেন, ‘পালিয়ে থাকা চোররা কাশবন
থেকে বের হলে স্থানীয়রা
দুইজনকে ধরে গণপিটুনি দেয়।
ঘটনাস্থলেই একজন মারা যান
এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু
হয়। বাকি একজন এখনো
পলাতক। নিহতদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর
আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে
পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা
প্রক্রিয়াধীন।
আকাশজমিন/আরআর