ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

টাঙ্গাইলে জীবন বীমা কর্মকর্তার আত্মহত্যা


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৬ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে শহরের ময়মনসিংহ সড়কে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তা আত্মহত্যা করেছেন।  সোমবার বিকেলে শহরের ময়মনসিংহ রোডে সালমা টাওয়ারের ছাদ থেকে পড়ে আত্মহত্যার ঘটনা ঘটে।  নিহত শহিদুল ইসলাম (৫৬) টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার মাটিকাটা এলাকার মৃত কামাল উদ্দিন শেখের ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে শহিদুল ইসলাম বাসায় দুপুরে পরিবারের সাথে খাবার খাওয়ার পর বিকেলে  তার মোবাইলে একটি ফোন আসে। ফোনে কথা বলতে বলতে ছাদে চলে যায়। এক পর্যায়ে ছাদের কিনারে গেলে, ছাদ থেকে টান্সমিটারের উপর পড়ে। টান্সমিটারে আগুন ধরলে শহিদুল নিচে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষনিক আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিসৎক মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, শহিদুল ইসলাম ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার। তিনি দুপুরের সালমা টাওয়ারের ফ্লাটেই তার পরিবার নিয়ে বসবাস করেন। তার এক ছেলে এক মেয়ে। দুপুরে খাওয়ার পর জীবন বীমা কর্পোরশেনের কর্মী হালিমার ফোন পেয়ে তিনি টাওয়ারে নিচে চলে যান। হালিমার সাথে কথা  একই টাওয়ারে জীবন বীমা অফিসে যাওয়ার পথে স্ত্রী সাথেও কথা হয়। এরপর নিহত শহিদুল ইসলাম মোবাইলে কথা বলতে বলতে ছাদে চলে যান। ছাদের কিনারে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে প্রথমে নিচের টান্সমিটারের উপরে পড়ে যান এবং টান্সমিটারে আগুনে ধরে গেলে নিহত শহিদুল নিচে রাস্তায় পড়ে যান। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কথা হস্থান্তর করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর