ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের


  • আপলোড সময় : সোমবার ০৪ আগস্ট, ২০২৫ সময় : ৭:৫৭ পিএম

এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা আছেন তারা কে, কার সুপারিশে এখানে এসেছেন, সেটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি একটি পত্রিকায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ দাবি জানান তিনি। গণ-অভ্যুত্থানে শহীদ ও অঙ্গ হারানো মানুষের আকাঙ্ক্ষাকে অন্তর্বর্তী সরকার ধারণ করছে না বলেও অভিযোগ করেছেন সামান্তা শারমিন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজে এটা নাই যে কতজনের লাশের ওপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। এনসিপির এই নেত্রী বলেন, ‘বৈষম্যের শিকার বলে অনেক সচিব যোগ দিয়েছেন। বিভিন্ন জায়গায় জোর তদবির করে অনেকে সচিব হয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিশেষ করে পররাষ্ট্র, অর্থ, শিক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব সচিবরা আছেন, তারা কার সুপারিশে এসেছেন, তা উন্মুক্ত করা হোক। যারা উপদেষ্টা হয়েছেন, তারা কার সুপারিশে এসেছেন, তা উন্মুক্ত করা হোক।

সামান্তা শারমিন বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে যে সন্দেহ ও আশঙ্কার রাজনীতি বিদ্যমান, সেটি পরিবর্তনের চেষ্টা দরকার। কিন্তু সেই চেষ্টাটা কিভাবে করবেন যদি এখনো আমরা অনেক কথা বলতে না পারি। মৌলিক সংস্কারে আপস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন যদি আপস করেন তাহলে আবারও একই পরিস্থিতিতে আমরা পড়ব। এখনই আইন কাঠামো পরিবর্তন করেন।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর