ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

খুলে দেয়া হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের সবকটি জলকপাট


  • আপলোড সময় : মঙ্গলবার ০৫ আগস্ট, ২০২৫ সময় : ২:২৭ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)  প্রতিনিধি

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খুলে দেওয়া হয়েছে। প্রথমে বাঁধের ৭টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়, পরে পর্যায়ক্রমে সব ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়।প্রতি সেকেন্ডে  ৯ হাজার কিউসেক পানি বের হয়ে যাবে।  এতে কাপ্তাই হ্রদের পানি দ্রুত কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান। তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমাঅর্থাৎ প্রায় ১০৮ ফুট এমএসএলঅতিক্রম করায় রাতেই জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পানি ছাড়া হলেও ভাটির বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

পাশাপাশি পানি ছাড়ার আগে নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।উল্লেখ্য, কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সম্প্রতি হ্রদের পানি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর