ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ সাত জনের নামে মামলা


  • আপলোড সময় : বুধবার ০৬ আগস্ট, ২০২৫ সময় : ৯:২২ পিএম

নড়াইল প্রতিনিধি


নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়কসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে মামলা দায়ের করেছেন একজন নারী। মঙ্গলবার (০৫ আগস্ট) রাতে ওই চাঁদাবাজির মামলাটি দায়ের করেন কালিয়া পৌরসভার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখের স্ত্রী রহিমা খানম।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বুধবার (০৬ আগস্ট)  মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার আসামিরা হলেন, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষকদলের আহ্বায়ক গোলাম রসুল মান্দার শেখ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ইমরান শেখ ওরফে খোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিকাইল ওরফে ধলু শেখ, ইনামুল শেখ ওরফে কালু, মিরাজ শেখ ও সাদ্দাম শেখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর স্বামী আকিজ শেখ কালিয়া পৌরসভার কালিয়া মোড়ে রড সিমেন্টের ব্যবসা শুরু করেন। বাদীর স্বামী বিদেশে যাওয়ার পর তার দেবর লিকু শেখ দোকানটি পরিচালনা করে আসছিলেন।

গত বছর ১০ আগস্ট আসামিরা দোকানে যেয়ে লিকু শেখের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর এক বছর পর গত ২ আগস্ট আসামিরা আবার বাদীর দোকানে চড়াও হয়ে তার দেবরকে মারপিট করে দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ টাকা এবং দোকানের সামনে থাকা অব্যবহৃত তিনটি ট্রলিসহ ১২ লাখ ২৪ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও এ মামলার আসামি সেলিম রেজা ইউসুফ জানান, এ মামলাটি মিথ্যা ও বানোয়াট। এর সাথে তার কোন সম্পৃক্ততা নেই। নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি শুনেছি যে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা পেলে দলীয়ভাবে করণীয় আছে

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটির তদন্ত চলমান রয়েছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর