ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৫:০৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালের (ডিপিপি) দাবি পূরণ না হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন শেষে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা ২৬ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করেন তবে আজ তারা হাটিকুমরুল গোলচত্বরে এসে মানববন্ধন করেন।

একই দাবিতে সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আধাবেলা প্রশাসনিক কর্মবিরতি রেখে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

হাটিকুমরুল গোলচত্বরের মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান মিলন, হৃদয়, জাকারিয়া, সমুদ্র, মেরাজ ও হাসান। এসময় শিক্ষার্থী মিজানুর রহমান মিলন পরবর্তি কমসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের জন্য আমরা লাগাতার নানা কর্মসূচি পালন করে যাচ্ছি। কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের কাছে থেকে যদি কোনো রকম আশ্বাস না পাওয়া যায়, তাহলে ৪৮ ঘণ্টা পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

উল্লেখ‌্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও এই বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্যদিয়ে আন্দোলন করে যাচ্ছেন। তাদের দাবি, সব শর্তপূরণ ও প্রমাণক সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন হচ্ছে না। স্থায়ী ক্যাম্পাসের জন্য বার বার অর্থনৈতিক প্রস্তাবনা পরিবর্তন করে মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। সেটিও একনেকে উপস্থাপন না হওয়ায় হতাশ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর