ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে : তারেক রহমান


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৪:১৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে সমগ্র জাতি বুক ভরে শ্বাস নিতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ২০২৪-এর ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে সেদিন বুক ভরে শ্বাস নিতে পেরেছে।  শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ একটি পরিবর্তন প্রত্যাশা করে। প্রত্যেকটি মানুষ একটি পরিবর্তন চায়। একটি ভালো পরিবর্তন চায়। মানুষ কী চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। বাস্তবতা হচ্ছে মুহূর্তেই সবকিছু ভালো হবে না কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে।

মানুষ বিএনপির কাছে তার প্রত্যাশার কথা তুলে ধরছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষ মনে করে, বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে। যেহেতু আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির আসার সম্ভাবনা বেশি তাই বিএনপির কাছে প্রত্যাশা করে ভালো কিছু পরিবর্তনের। আমাদেরকে সেই শুরুটা করতে হবে।

তিনি বলেন, একটি কথা প্রচলিত আছে, বিভিন্ন সময় সভায় একটি কথা আসে, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভেতরে চর্চা করে না। তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক-বেঠিক দুটোর মাঝামাঝি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভেতরে সেই প্রক্রিয়াটি এখনও চালু হয়ে ওঠেনি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। আমাদের নেতারা যে পথ দেখিয়েছেন, সেই উত্তরাধিকার কন্টিনিউ (চলমান) রাখতে হবে। গণতন্ত্রের ভিত মজবুত করে গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় এবং অবশ্যই দলের ভেতরে সব পর্যায়ে গণতন্ত্র গড়ে তুলতে হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর