ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

শাহজাদপুরে বাসচাপায় অটোরিকশা চালক নিহত, আহত ১০


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫২ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত। এ দুর্ঘটনায় আহত হ‌য়ে‌ছে আরও ১০ জন।বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান। শনিবার (৯ আগস্ট) বেলা ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, সরকার ট্রা‌ভেলস এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে একটি অটোরিকশার চালক নিহত এবং ৮ থে‌কে ১০ জন যা‌ত্রি আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একটি অটোরিকশার চালক মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর