ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ০৯ আগস্ট, ২০২৫ সময় : ৫:১৭ পিএম

পিরোজপুর  প্রতিনিধিঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে পিরোজপুর সাংবাদিক সমাজ। শনিবার (৯ আগস্ট) সকালে সম্মিলিত সাংবাদিক সমাজ এর আয়োজনে শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলি, দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি খালিদ আবু,বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মোঃ নাছিরর উদ্দিন,দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবু,জি টিভি জেলা প্রতিনিধি নাঈম তালুকদার,সহ জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মতপ্রকাশের জন্য বড় ধরনের হুমকি। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর