ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাংবাদিক হত্যা ও নিনর্যাতনের প্রতিবাদে মঠবাড়িয়ায় সাংবাদিকদের কলম বিরতি


  • আপলোড সময় : রবিবার ১০ আগস্ট, ২০২৫ সময় : ৫:২৩ পিএম

পিরোজপুর প্রতিনিধিঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের উপযুক্ত শাস্তি, সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলাকারী, সাগর-রুনী হত্যাকারীদের সনাক্ত পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি এবং সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ হামলাকারীদের শাস্তির দাবীতে পিরোজপুরের মঠবাড়িয়ায় কলম বিরতি কমৃসূচি পালিত হয়েছে। মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ১০ আগস্ট রোববার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মঠবাড়িয়ায় কর্মরত সকল গণমাধ্যম কর্মিরা কালো ব্যাচ ধারণ করে অংশগ্রহণ করেন।

এসময় সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগান্তর মঠবাড়িয়া প্রতিনিধি আবদুস সালাম আজাদী, সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মিজু, সংবাদ প্রতিনিধি মো. মজিবর রহমান, সকালের সময় প্রতিনিধি হারুন অর রশিদ, যায়যায় দিন প্রতিনিধি মোস্তফা কামাল বুলেট, ভোরের ডাক প্রতিনিধি মোঃ রুম্মান হাওলাদার, ৭১ টিভি প্রতিনিধি আফজাল হোসেন, সময়ের বার্তা প্রতিনিধি মো. নাসির উদ্দিন, খবরপত্র প্রতিনিধি বেল্লাল হোসাইন বাবু, বাংলাদেশের আলো প্রতিনিধি মিজান উদ্দিন আকন, জবাবদিহি প্রতিনিধি তাজ উদ্দিন আহম্মেদ টুকু, আজকের দর্পন প্রতিনিধি আসাদুজ্জামান খান, স্বেচ্ছা সেবক দল অহবায়ক আসাদুজ্জামান সোহেল প্রমুখ।

বক্তারা সারাদেশে সাংবাদিক হত্যাকারী হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি এবং সাংবাদিকদের সুরক্ষায় কর্যকরী আইন গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর