ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

সাংবাদিক হত্যার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৮ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহার করাসহ সারাদেশের  সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রামের গণমাধ্যম কর্মীরা।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এসময় গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে হামলা, হত্যা, মিথ্যা মামলা বন্ধের দাবী জানানো হয় এবং তাদের সুরক্ষায় নির্দিষ্ট ব্যবস্থা গ্রহনের দাবীও জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের দর্পন হিসেবে সবসময় সাংবাদিকরা গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। পেশাগত কারণে সত্য উদঘাটন করতে গিয়ে তাদের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর রোষানলে পড়তে হচ্ছে। সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে হবে।

গণমাধ্যম কর্মীকে হত্যা ও হয়রানী কোনোভাবেই সহ্য করা হবে না। সাংবাদিক তুহিন হত্যায় জড়িত ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে কেউ যেন, এধরণের ঘটনা সংঘটিত না করতে পারে এজন্য রাষ্ট্রকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে অথচ তারা সেসব ঘটনার সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন। তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হলেও পুলিশ তা কর্ণপাত করে নি। প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের কাছে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা কামনা করা হয়। সাংবাদিকদের উপর জুলুম, নির্যাতন, মামলা অব্যাহত হতে থাকলে আগামীতে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক, বাংলাভিশন ও ইনকিলাব জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুছ আলী ও  মাই টিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল।

এসময় একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি ওয়াহেদুজ্জামান তুহিন, যমুনা টিভির স্টাফ করেসপনডেন্ট নাজমুল হোসেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, প্রথম আলো প্রতিনিধি জাহানুর রহমান খোকন, সমকাল প্রতিনিধি সুজন মোহন্ত, কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, এটিএন নিউজের মনোয়ার হোসেন লিটনসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।#

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর