ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নড়াইলে বৃক্ষরোপণ


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৫:৫০ পিএম

নড়াইল প্রতিনিধি

পরিবেশ ও প্রকৃতি রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং বজ্রপাতে মৃত্যুহার কমাতে নড়াইলে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) সকালে লোহাগড়া-নড়াইল সড়কের মালিবাগ এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা প্রশাসনের আয়োজনে এবং ব্রাংক নড়াইল ব্যাপ্টিস্টের সহযোগিতায় জারুল, বকুল, কৃষ্ণচূড়া, সোনালুসহ নানান প্রজাতির সৌন্দর্যবর্ধনকারী গাছ রোপণ করা হয়।

 

পরে ভওয়াখালী এলাকায় রেললাইন দুই পাশে তাল ও খেজুর গাছ লাগানো হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, মোটরযান পরিদর্শক (বিআরটিএ) মো. ফরহাদ হোসেন ও জেলা সমন্বয়ক ব্রাক ব্যাংক মো. জাহিদুল ইসলাম।

 

এসময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “বজ্রপাতে মৃত্যুর অন্যতম কারণ হলো পরিবেশ থেকে তালগাছ হারিয়ে যাওয়া। এ বছর নড়াইলে সাত থেকে আট হাজার তালগাছ লাগানো হয়েছে। এর মধ্যে রেললাইনের এই এলাকায় সাত শত তালগাছ রোপণ করা হয়েছে। প্রতিটি চারা বেড়া দিয়ে সুরক্ষিত রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, কয়েক হাজার খেজুর গাছ লাগানো হয়েছে যাতে ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়ের উৎপাদন ফিরিয়ে আনা যায়। এই গাছগুলো সৌন্দর্য বাড়াবে, পাখির আশ্রয়স্থল হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে।###

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর