ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

গোয়ালন্দে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৬:২১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর হাবিল মন্ডল পাড়া এলাকায় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের ব‍্যক্তিগত উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া এলাকায় ইটের সোলিংকৃত রাস্তার দুইপাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি মোল্লা।

এ সময় অন্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক জিলাল প্রামানিক, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদুল ইসলাম, পৌর কৃষক দলের নেতা আলী আকবর সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ কার্যক্রম সম্পর্কে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি মোল্লা জানান, আমি দীর্ঘ ২৬ বছর যাবৎ উপজেলা সামাজিক বনায়নের সভাপতির দায়িত্ব পালন করছি। সেইসাথে প্রতিবছর বৃক্ষরোপণ কার্যক্রম করে থাকি। সামাজিক বনায়নে বিশেষ ভূমিকা রাখার জন্য ওসি মহোদয়কে ধন্যবাদ জানাই।

ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধনের সময় ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ছোট বেলা থেকেই বৃক্ষের প্রতি আমার অগাধ ভালোবাসা রয়েছে। এজন্য চাকরির সুবাদে যেখানেই যাই সেখানেই বৃক্ষরোপণ করার চেষ্টা করি। চরাঞ্চলের মানুষ সচরাচর শহরে গিয়ে চিকিৎসা নিতে পারে না। গাছগুলো যত্ন করে বাঁচানো গেলে আশাকরি ঔষধি গাছ দ্বারা মানুষের অনেক উপকার হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর