ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

লালমনিরহাটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন


  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৯:৩৪ পিএম

লালমনিরহাট সংবাদদাতা।।

লালমনিরহাটে মাদক মামলায় খায়রুজ্জামান ওরফে খয়ের জামাল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।‎‎ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হলে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।‎‎সাজাপ্রাপ্ত আসামি মেঃ খায়রুজ্জামান, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার মৃত তছলিম উদ্দীনের ছেলে

জানা যায়, গত ২৯ জুলাই ২০২৫ তারিখে লালমনিরহাট জেলা পুলিশের দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রাষ্ট্রপক্ষ আসামির অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়। মামলার রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।‎‎আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।‎‎

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর