ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

মিসর-জর্ডানের অংশ নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা চান নেতানিয়াহু


  • আপলোড সময় : বুধবার ১৩ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

মিসর ও জর্ডান, সঙ্গে সিরিয়া ও লেবাননের অংশ নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ প্রতিষ্ঠা হোক এমনটি চান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বৃহৎ ইসরায়েলে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পুরোটাও।

ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে সৃষ্টি করা হয় ইসরায়েল। ১৯৪৮ সালে জাতিসংঘ ইসরায়েল নামক রাষ্ট্রের সৃষ্টি করে। এরপর থেকে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েলের পরিধি শুধু বেড়েছে। এখন তাদের লক্ষ্য অন্য স্বাধীন আরও চারটি দেশ দখল করা।

মঙ্গলবার (১২ আগস্ট) আই২৪ নিউজের একটি অনুষ্ঠানে যান যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। সেখানে তাকে কৃথিত বৃহৎ ইসরায়েলের মানচিত্র সমদ্ধ একটি অ্যামুলেট দেন উপস্থাপক শ্যারন গাল। শ্যারন নেতানিয়াহুকে তখন জিজ্ঞেস করেন, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হোক তিনি চান কি না। জবাবে এ দখলদার বলেন, ‘অনেক চাই’। এই সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন তিনি এক ঐতিহাসিক এবং ঐশ্বরিক মিশনে রয়েছেন।

দখলদার ইসরায়েল গত দুই বছর ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা উপত্যকা, দক্ষিণ লেবানন এবং দক্ষিণ সিরিয়াতে বর্বরতা চালাচ্ছে। ইসরায়েলের লক্ষ্য এসব দেশের অংশ নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করা। গত বছর ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ বৃহৎ ইসরায়েল নিয়ে মন্তব্য করেন। এ দখলদার বলেন, তারা সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত ইসরায়েলের পরিধি বাড়াবেন। এছাড়া ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী জেরুজালেমকেও ইসরায়েলে অন্তর্ভুক্তির কথা জানান তিনি।

 


এ সম্পর্কিত আরো খবর